• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুল খোলার আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ নয়

সিসি ডেস্ক ।। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহাকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদধদফরের মহাপরিচালক এ এম মনসুরুল আলম।

রোববার মুঠোফোনে তিনি এ কথা জানান।

মহাপরিচালক বলেন, নিয়োগ পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। প্রার্থীদের আবেদনপত্র, পরীক্ষার প্রশ্নসহ সবকিছু গুছিয়ে রাখার কাজ চলছে। সরকারের সবুজ সংকেত পেলে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এখনো স্কুল-কলেজ খোলেনি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হলে আমরা পরীক্ষা নিতে পারবো না। কেননা আমাদের প্রায় ১৪ লাখ প্রার্থীর পরীক্ষা নিতে হবে। এত বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশীর পরীক্ষা নিতে গেলে আমাদের অনেকগুলো কেন্দ্রের প্রয়োজন হবে। তাই শিক্ষা প্রতিষ্ঠান না খুললে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

এর আগে গত ১৯ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার প্রায় সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ