• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে কর্মজীবি মাদের হেলথ ক্যাম্পিংয়ের উদ্বোধন

ফুলবাড়ী প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ্ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হেলথ্ ক্যাম্পিং- এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক তাশরিফাতুজ জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অপর্ণা চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার।
এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, কমিউনিটি মেডিকেল অফিসার সেলিনা আক্তার, পৌর কাউন্সিল মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ।
শেষে হেলথ্ ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ল্যাকটেটিং মাদারদের দিনব্যাপী স্বাস্থ্য পরিক্ষা ও পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অপর্ণা চক্রবর্তী ও কমিউনিটি মেডিকেল অফিসার সেলিনা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ