সিসি নিউজ ।। সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক চৌধুরী আর নেই।
তিনি মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি দীর্ঘ দিন থেকে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বেলা ২টা ৩০ মি. ইউনিয়নের পাকাধরা গ্রামে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, আসন্ন সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান (বেবি), উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান, যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম আসাদ ও মোস্তফা ফিরোজ, খাতা মধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, কামারপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ ও সাংবাদিক জসিম উদ্দিন।