• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনায় অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ইউপি সদস্যকে উদ্ধার

সিসি ডেস্ক ।। পাবনায় মুক্তিপনের দাবিতে অপহরণ করার ৬ ঘণ্টার মধ্যেই এক ইউপি সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেপ্তার ও মুক্তিপণের নগদ টাকা, মোটরসাইকেল এবং দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- পাবনা শহরের সিংগা উত্তরপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে মামুন (২১) ও চর আশুতোষপুর এলাকার দেওয়ান আব্দুল্লাহর ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ কথা জানান।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বুধবার রাতে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকা থেকে জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য কোবাদ আলী ব্যাপারীকে (৫৩) অপহরণ করা হয়। অপহরণকারীরা কোবাদ বেপারীর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় তার পরিবার বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দেয়। এরপরও অপহরণকারীরা কোবাদ আলীকে মুক্তি না দেওয়ায় তার পরিবার আমিনপুর থানায় অভিযোগ করে। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নাসহ একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোবাদ মেম্বারকে উদ্ধারে অভিযানে নামে। বিকাশ থেকে টাকা উত্তোলনের সূত্র ধরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ চর আশুতোষপুর বাজার এলাকার একটি মেহগনি বাগানে কোবাদ মেম্বারকে আটকে রাখা অবস্থায় অপহরণকারীদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তাররা পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময় মেয়েদের ফাঁদ হিসেবে ব্যবহার করে অপহরণের পর মুক্তিপণ আদায় করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং এই চক্রের আরো সদস্যদের আইনের আওয়ায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ