• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

না ফেরার দেশে চলে গেলেন চিলমারীর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার আর নেই। সকলকে কাদিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে।
বৃহষ্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে রংপুর ডক্টরস্ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বর্ষিয়ান এই রাজনীতিবীদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে শয্যাশয়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষিয়ান এই রাজনীতিবীদ চিলমারী উপজেলা আওয়ামী লীগের টানা ৩৩ বছর সাধারণ সম্পাদক ও চিলমারী উপজেলা পরিষদের ২ বারের ভাইস চেয়ারম্যান ছিলেন।
তার মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ, আওয়ামী ও সকল সহযোগী সংগঠন, সাপ্তাহিক যুগের খবর, সাপ্তাহিক জণপ্রান, সাপ্তাহিক সহযোগী,  চিলমারী প্রেস ক্লাব, প্রেস ক্লাব চিলমারী, উপজেলা প্রেস ক্লাব চিলমারী, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বাদ আছর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে, চিলমারীর গণমানুষের নেতা খ্যাত বর্ষিয়া রাজনীতিবীদ আব্দুল কুদ্দুছ সরকারের মরদেহ।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি হেলিক্যাপ্টার যোগে চিলমারী এসে জানাযা নামাজে শরীক হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ