• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাপাহারে জমি সংক্রান্ত হত্যা মামলায় গ্রেফতার-৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধে সৃষ্ট সংঘর্ষে রবিউল নামে এক ব্যক্তি নিহতের ঘটনা মামলায় জড়িত ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাতাড়ী ইউনিয়নের দক্ষিন পাতাড়ী গ্রামের এসলাম আলীর ছেলে লুৎফর রহমান (সাপাটু) (৪০), তার ছোট ভাই আব্দুস সাত্তার (৩৫), তিলনা গ্রামের বাসিন্দা ও নিহত রবিউল আলমের আপন চাচা আমজাদ আলী (৬০) এবং তার ছেলে জসিম উদ্দীন (২৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬ জানুয়ারী পাতাড়ী গ্রামের এসলাম আলী তার লোকজন নিয়ে তিলনা গ্রামে নিহত রবিউল আলমের ভোগদখলীয় সম্পত্তি দখল করতে এলে উভয় পক্ষের মধ্যে এক সংঘর্ষ বাধেঁ। এসময় এসলাম আলীর লোকজনের লাঠির আঘাতে রবিউল আলম গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হহাসপাতালে নেয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রবিউল আলমের ছোট ভাই রায়হান কবির বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এতে সাপাহার থানার (ওসি) মোঃ তারেকুর রহমানের নির্দেশনায় এস আই নয়ন ,জাহিদুর রহমান সহ পুলিলের একটি বিশেষ দল রাতে অভিযান চালিয়ে আসামীদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরদিন দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠায়।

উল্লেখ্য, এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ