• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদক সেবন ও জুয়া খেলায় ৬ পুলিশ বরখাস্ত

সিসি ডেস্ক ।। আবাসিক হোটেলে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এক অফিস আদেশে তাদের বরখাস্ত করেন। এরপর তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল বারেক ও এএসআই মিজানুর রহমান; নায়েক আফজাল সরকার, কনস্টেবল ফরহাদ হোসেন, আবদুস সালাম ও সাহেদ আলী। তারা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সেখান থেকেই আবাসিক হোটেলে গিয়ে নেশায় বুদ হয়ে খেলছিলেন জুয়া।

আরএমপি কমিশনার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, এসব পুলিশ সদস্যরা বুধবার দিবাগত রাতে নগরীর শেখপাড়া এলাকায় ‘বিয়ের আমন্ত্রণ’ নামে একটি আবাসিক হোটেলের দোতলায় টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলাসহ মাদক সেবন করেন। রাত ১টা ২২ মিনিটে বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি অবগত হয়ে সেখানে যান।

এ সময় তিনি টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলাসহ মাদক সেবনের সত্যতা পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই মাসুদ রানা ওই ছয় পুলিশ সদস্যকে আরএমপির আরআই মাহফুজুর রহমান ও আবু বক্কর সিদ্দিকের কাছে জিম্মানামার মাধ্যমে হস্তান্তর করেন।

পুলিশ কমিশনারের অফিস আদেশে বলা হয়েছে, এসব পুলিশ সদস্যদের এমন কার্যকলাপ বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী ও অসাদচরণের সামিল। তাই এসব পুলিশ সদস্যকে পিআরবি রুলস ৮৮০ মোতাবেক ৭ জানুয়ারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময় তারা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ