• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের মহানুবতায় ৩০ দিন পর হারানো ফোন উদ্ধার

গোলাম মুর্ত্তজা, সাপাহার (নওগাঁ) ।। নওগাঁর সাপাহারে থানা পুলিশের মহানবতায় দীর্ঘ ৩০ দিন পর হারানো ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) পত্নীতলা থানার আইলপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের কাছ হতে ফোনটি উদ্ধার করা হয়।

জানা যায়, ফোনটি সাপাহার থানার শ্রীধরবাটি গ্রামের মোঃ রুহুল আমিনের কাছ হতে ৩০ দিন আগে হারিয়ে গিয়েছিল। হারানো ফোনটি ফিরে পেতে তিনি সাপাহার থানায় একটি জিডি করে রাখেন। এতে কর্তব্যরত থানা পুলিশ মোবাইল ট্রাকিং সহ উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় এবং প্রকৃত মালিককে থানায় ডেকে মোবাইল ফোনটি ফেরত দেয়। এ বিষয়ে মোঃ রুহুল আমিন বলেন, আমি হারানো ফোনটি ফেরত পেয়ে খুব আনন্দিত। আমি সাপাহার থানার ওসি মোঃ তারেকুর রহমান স্যারের কাছে কৃতজ্ঞ। তার মহানুবতার কারণে ফোনটি ফেরত পেলাম।

সাপাহার থানার (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, ‘দীর্ঘ অভিযানের ফলে ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে প্রকৃত মালিককে থানায় ডেকে ফোনটি ফেরত দিতে সক্ষম হয়েছি। ভবিষতেও আমাদের এ ধরনের তৎপরতা অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ