• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাপাহারে ছেলের হাতে ‘মা’ খুন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর সাপাহার উপজেলা সদরের মানিকুড়া গ্রামে ছেলের হাতে ‘মা’ খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মা ও ছেলের মধ্যে এনজিও এর কিস্তি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে তার মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মায়ের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন সন্ধ্যার দিকে এনজিওর কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে মা শাহনাজ বেগম (৪৫) ও ছেলে আরিফ হোসেন (২৪) এর মধ্যে তর্ক বিতর্ক হয়। এর এক পর্যায়ে ঘাতক ছেলে আরিফ তার মায়ের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এসময় ঘটনা স্থলে মা শাহনাজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় গ্রামের লোকজন অজ্ঞান অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকগণ তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত শাহনাজকে রাতেই রাজশাহী নিয়ে যাবার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া জানান, নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, নিহত শাহনাজ বেগম ঐ গ্রামের মৃত অছির উদ্দীনের মেয়ে পাশ্ববর্তী তাজপুর গ্রামে তার বিয়ে হলে ছেলে আরিফ সহ একটি মেয়ের জম্ম হওয়ার পর তালাক প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন সে বাবার বাড়ী মানিকুড়া গ্রামেই ছেলে আরিফকে নিয়ে বসবাস করে আসছিল। এছাড়া আরিফ জন্ম থেকেই অনেকটা মানসিক ভারসম্যহীন বলেও গ্রামবাসী জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ