• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত

সিসি ডেস্ক ।। রাজশাহীতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান ( মডেল নং- এস টু এএফকে) অবতরণের সময় চাকা ভেঙে হার্ডল্যান্ডিং এর কারণে দুর্ঘটনায় পতিত হয়। শনিবার (৯ জানুয়ারি) ৩টা ৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচল শুরু হবে।

রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে আছে। এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন।

রাজশাহী এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (নং-এস২ এএফকে) উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরবর্তীতে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়। বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও চালকের আসনে থাকা গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান এবং প্রশিক্ষণার্থী রায়হান গফুর অক্ষত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ