• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সিসি নিউজ ।। সারাদেশের মত নীলফামারীতেও নানা কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারীর এ দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। মহান নেতার এ প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়।
দিবসটি পালন উপলক্ষ্যে নীলফামারী জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলা দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল নিয়ে শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনর আগে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.মমতাজুল হক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, জেলা বঙ্গবন্ধু পরিষদ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া ওই দিন দুপর ৩টায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নুর। সভায় জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ