• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় করিমনের ৭ যাত্রী নিহত

সিসি ডেস্ক ।। ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গায় ট্রাকচাপায় করিমনের ৭ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এতে রাস্তার দু’পাশে ভারি যানজটের সৃষ্টি হয়েছে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মো. আরিফুল ইসলাম সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শৈলকুপা শেখপাড়া এলাকা থেকে অটোরিকশা (করিমন) নিয়ে বেশ কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ওই স্থানে পৌঁছলে করিমনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। গুরুতর আহত হন ৫ জন। পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ