• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমজাদ হোসেনের মরদেহ আসছে: শুক্রবার পারিবারিক কবরস্থানে দাফন

সিসি নিউজ ।। সকাল সাড়ে ১১টায় ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ছেড়েছে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের মরদেহ বহনকারী লাশবাহী গাড়ী। সন্ধ্যার পরেই গাড়ীটি সৈয়দপুরে পৌছাবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর মরহুমের নিজ বাড়ি শহরের পাটোয়ারীপাড়ায় প্রতিষ্ঠিত মকবুল হোসেন বিএম কলেজ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে । জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্রেখ্য যে, সৈয়দপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ওরফে ভজে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন। তিনি করোনা আক্রান্তের পাশাপাশি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, ফুসফুসজনিত রোগে ভুগছিলেন।

আমজাদ হোসেন সরকার অষ্টম জাতীয় সংসদে বিএনপি থেকে সংসদ সদস্য, তিনবার পৌরসভার মেয়র ও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও বর্তমান সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ