• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী খানসামার রুকু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মহাজীবন এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জ্ঞানের পরিধিকে বাড়াতে “বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায়” অংশগ্রহন করে স্মার্টফোন বিজয়ী হলেন দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের তৌফিহা নুরাইন রুকু।
সে ২০২০ সালে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে বর্তমানে পাকেরহাট সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। সে পাকেরহাট বাইপাশ এলাকার অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম সরকারের ছোট মেয়ে।
স্মার্টফোন বিজয়ী রুকু জানান, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহণ করে ৯৮ হাজার ৭৩১ জন প্রতিযোগীর মধ্যে স্মার্টফোন বিজয়ী সৌভাগ্যবান ৫ জনের মধ্যে আমি ২য় হয়েছি। বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহন করে এলাকার এক স্যারের ছেলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছোট ভাই ল্যাপটপ পুরস্কার পাওয়ার কথা শুনে গত ৩০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত নিয়মিত আমিও অংশগ্রহন করেছি। এর মধ্যে প্রিয়.কমের ফলাফলে আমাকে বিজয়ী ঘোষণা করেছে। এর জন্য প্রিয়কে এবং কুইজ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাই জানাই। তবে পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, এই কুইজে অংশগ্রহন করে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছি এটাই সবচেয়ে বড় কথা। স্মার্টফোনের কথা শুনে রুকু খুশি হয়ে বলেন, আমি এখন যে ফোনটা ব্যবহার করি সেটা দিয়ে অনলাইন ক্লাস ঠিকমতো করা যায়না সেজন্য একটা নতুন ফোন খুব দরকার ছিল। আমার জন্য সকলে দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ