• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেললাইনের পাশে অজ্ঞাত নারীর টুকরো লাশ

সিসি ডেস্ক ।। ময়মনসিংহ-ভৈরব রেলাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নে বাহের বানাইল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে স্থানীয়রা।

রেললাইনের পাশে বৃহস্পতিবার ভোরে এক নারীর টুকরো লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে কিশোরগঞ্জ জিআরপি থানার পুলিশ ছড়িয়ে ছিটিয়ে থাকা নারীর শরীরের বিভিন্ন অংশ একত্রিত করে নিয়ে যায়।

স্থানীয় মোশারফ হোসেন জানান, ফজরের নামাজের পর তিনি নিজের ফসলি খেত দেখতে রেলাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় দেখতে পান চুড়ি পড়া একটি হাত পড়ে রয়েছে রেললাইনের পাশে। কিছুদূর সামনে মাথার খুলি, একটি পা ও মাথা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন তিনি। অন্য দিকে এক জোড়া জুতা, ছেঁড়া কাপড় ও বোরকাও পড়েছিল।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে লাশের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ