• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে পাচারকালে জব্দ করা ইলিশ এতিমখানায়

জয়পুরহাট প্রতিনিধি ।।  জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তে চোরাচাল বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ফেন্সিডিল ও ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে বেলা ভুঁইডোবা সীমান্ত এলাকা থেকে জব্দ করা ৪৪০ বোতল ফেন্সিডিল ও ৭৫ কেজি ইলিশ মাছ দুপুরে কয়া ক্যাম্পে নিয়ে আসা হয়।

পাঁচবিবি উপজেলার বিজিবি’র কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন শুক্রবাার দুপুরে এক প্রেস ব্রিফিং স্থানীয় সাংবাদিকদের জানান, কয়া ক্যাম্প এলাকার ভূই ডোবা সীমান্ত পথে বাংলাদেশে মাদকদ্রব্যগুলো নিয়ে আসা হচ্ছিল এবং একই সীমান্ত দিয়ে ভারতে ইলিশ মাছগুলো পাচার করা হচ্ছিল।

এ সময় বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও কয়া মাঠের মধ্যে থেকে ফেন্সিডিল ও মাছগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ফেন্সিডিলগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের গুদামে জমা দেওয়া হয় ও ইলিশ মাছগুলো সীমান্ত এলাকার কয়েকটি এতিমখানায় অধ্যায়নরত এতিমদের মাঝে বিতরণ করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক মুহম্মদ ফেরদৌস হাসান টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ