• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে তিন চাকার যানবাহনের চালকদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি ।। যানজট ও সড়ক দূর্ঘটনা এড়াতে জয়পুরহাটে তিন চাকা বিশিষ্ট যানবাহনের চালকদের তিন দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে । শনিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর।

এ উপলক্ষে আলোচানা সভায় পুলিশ সুপার ছাড়াও বক্তৃতা করেন জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু মুসা প্রমুখ।

উদ্বোনী সভায় পুলিশ সুপার বলেন, দূর্ঘটনা এড়াতে টাউন সার্ভিসের প্রত্যেকটি যানবাহনের গতি ২০ কিলোমিটারের মধ্যে সীমাদ্ধ থাকবে, মাদক মুক্ত গাড়ি চালনা নিশ্চিত করতে প্রত্যেক চালককে ডোপ টেষ্ট করা হবে, ১৮ বছরের নিচে কেউ গাড়ি চালাতে পারবেন না। এ ছাড়া যানজট মুক্ত করতে যত্রতত্র গাড়ি পার্কি না করা, প্রধান সড়কে ব্যাটারী চালিত ইজি বাইক চালানো থেকে বিরত থাকা ও বাধ্যতামূলক ট্রাফিক সংকেত মানা নিশ্চিত করা হবে বলেও পুলিশ সুপার অংশ গ্রহনকারী চালকদের সতর্ক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ