• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধানের শীষ ৫০৩১ ভোট, নৌকা ৫৬৮!

সিসি ডেস্ক ।। হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

ঘোষিত ফল অনুয়ায়ী, মোট বৈধ ভোট ১২ হাজার ৮৩৩টি। ধানের শীষ প্রতীক নিয়ে হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী পংকজ কুমার সাহার (নারিকেল গাছ প্রতীক) পেয়েছেন ৪১৮৫ ভোট। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত নৌকা প্রতীক নিয়ে ৫৬৮ ভোট, শাহ মো. মুসলিম (জগ প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে ছিল। প্রথম বারের মতো এবার নির্বাচনে বিজয়ী হয়ে রেকর্ড করলেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ