• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জ পৌরসভায় ভোটের ফল স্থগিত

সিসি ডেস্ক ।। এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা সম্ভব হয়নি। শনিবার (১৬ জানুয়ারি) এ পৌরসভায় ভোটের সময় শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

এদিকে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া (নৌকা)। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে মোট ২৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রে পারভেজ ৪৩৮ ভোটে এগিয়ে রয়েছেন।

মোট ২৮টি কেন্দ্রের মধ্যে ২৭টিতে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ( নৌকা) মো. পার‌ভেজ মিয়া ২০,৯২০ ভোট পে‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধা‌নের শীষ) হাজী মো. ইসরাইল পেয়েছেন ২০,৪৮২ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, ওয়ালী নেওয়াজ কেন্দ্রে মোট ভো‌টের সংখ্যা হ‌চ্ছে ১৮৫২। ফলে এই কেন্দ্রের মোট ভোট দুই প্রার্থীর ভোটের ব্যবধান থেকে বেশি হওয়ায় এখানে নতুন করে ভোট আয়োজনের দরকার পড়বে। তবে  এর তারিখ তাৎক্ষণিকভাবে নির্ধারণ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ