• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাগেশ্বরীতে নৌকা-ধানের শীষের ভরাডুবি, স্বতন্ত্র প্রার্থী ফাকু বিজয়ী

কুড়িগ্রাম প্রতিনিধি ।। দ্বিতীয় দফা পৌর নির্বাচনে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নারকেল গাছ প্রতীক নিয়ে ১১ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির প্রার্থী আব্দুর রহমান মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট। শনিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফরহাদ হোসেন ধলু (নৌকা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শহিদুল ইসলামের (ধানের শীষ) ভরাডুবি হয়েছে। ভোট সংখ্যায় স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু নারকেল গাছ প্রতীক নিয়ে সর্বাধিক ১১ হাজার ৯৭৪ ভোট পেয়েছেন।

পরের অবস্থান বর্তমান মেয়র ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুর রহমান মিয়া। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম। তিনি হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৮৭১।

মেয়র পদে মোট পাঁচ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন ধলু নৌকা প্রতীক নিয়ে চতুর্থ অবস্থান অর্জন করেছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৭২৬ ভোট। আর বিএনপি মনোনীত প্রার্থীর অবস্থান পঞ্চম। দলটির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে হাজারের গণ্ডি পেরুতে পারেননি। তার বাক্সে পড়েছে মাত্র ৮০৯ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ