• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটের দুই পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

জয়পুরহাট প্রতিনিধি ।।  চতুর্থ ধাপে জয়পুরহাট জেলায় দুটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রবিবার কালাই ও আক্কেলপুর পৌরসভায় মনোনায়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

প্রার্থীরা হলেন – কালাই পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে মনোনায়নপত্র জমা দেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মোছাঃ রাবেয়া সুলতানা, বিএনপি থেকে সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, স্বতন্ত্র প্রার্থী মামনুর রশিদ রাহুল। আর সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১২ জন।

আক্কেলপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে মনোনায়নপত্র জমা দেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে শহিদুল আলম চৌধুরী, বিএনপি থেকে আলমগীর চৌধুরী বাদশা, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আবু ইউসুফ। আর সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৯ জন।

মনোনয়নপত্র জমার শেষ দিনে আজ (১৭ জানুয়ারি) রবিবার সকাল ১০টা থেকে টানা ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি মেনে কালাই ও আক্কেলপুর পৌরসভায় মেয়র এবং কাউন্সিলর প্রার্থীগণ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি কালাই ও আক্কেলপুর পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ হবে। এরমধ্যে কালাই পৌরসভায় ব্যালটে ও আক্কেলপুর পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে।
সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ