• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাপাহারে রক্তদাতা সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর সাপাহারে এতিম, থ্যালাসামিয়া রোগে আক্রান্ত ও বয়স্ক অসহায় ও দুঃস্থ শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “সাপাহার রক্তদাতা সংগঠন এর সার্বিক সহযোগীতায় ও ধামোস বন্ধু দলের সৌজন্যে ২৭০ জন শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

রক্তদাতা সংগঠনের সভাপতি নাসরিন জাহান নিতুর সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সমাজসেবী নুরুল হক, রক্তদাতা সংগঠনের প্রতিষ্ঠাতা অনিক চৌধুরী, রাজিব হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক বনি ইসরাইল মাষ্টার সহ সংগঠনের নের্তৃবৃন্দ। কম্বল বিতরণের পূর্বে ৩০ বার স্বেচ্ছায় রক্ত দানের জন্য সংগঠনের যুগ্ন সম্পাদক টুটুলকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ