• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে নিহত ৩

সিসি ডেস্ক ।। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক সভা চলছিল। শুক্রবার ছিল সভার শেষ দিন। সভায় মালামাল বিক্রি করতে আসা দোকানিদের জন্য হাইস্কুলের মাঠে জায়গা করে দেয়া হয়। সেখানে সকালে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরাচ্ছিলেন এক বিক্রেতা। এ সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ১৫ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ