• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গৃহহীনদের ঘর ও জমি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী: খাদ্যমন্ত্রী

গোলাম মুর্ত্তজা, সাপাহার (নওগাঁ) ।। গৃহহীনদের ঘর ও জমি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা এর আগে কোন সরকার তা চিন্তাও করে নি বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার। শনিবার সকাল ১০টার দিকে সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের ঘর ও জমি হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন প্রকৃত দেশ প্রেমিক হলে দেশে কোন অরাজকতা, চুরি , ছিনতাই, মাদক, বাল্য বিবাহ এসব থাকবে না। দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনা মন্ত্রলায়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারকে বরণ করতে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। প্রধান অতিথিকে আদিবাসী নৃত্যের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার প্রমূখ।

উল্লেখ্য, সাপাহার উপজেলার ১২০ জন গৃহহীন পরিবারের মাঝে ঘর ও ২শতাংশ করে জমির দলিল হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ