জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর ধানশুন্দা নামক স্থানে শ্যালো মেশিন চালিত ভটভটির চাকায় নিজের শরীরে জড়ানো চাদরের প্যাঁচ লাগিয়ে নাঈমুল ইসলাম (১৮) নামে চালকের মৃত্যু হয়েছে। নিহত নাঈমুল জেলার কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মইফুল ইসলামের ছেলে।
শনিবার সকাল ৯ টার দিকে জেলার মোলামগাড়িহাট-দুপচাঁচিয়া সড়কের শিবপুর ধানশুন্দা এলকায় নিজের ভটভটি ষ্টার্ট দেওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল জানান, নাঈমুল মাছ নেওয়ার ভটভটি চালিয়ে শিবপুর ধানশুন্দায় যান। সেখানে যাত্রা বিরতির পর পূনরায় ভটভটিতে ষ্টার্ট দেওঢার সময় অসাবধানতা বশতঃ তার শরীরে জড়ানো চাদরের সাথে ভটভটির মটরের চাকার প্যাঁচ লাগিয়ে দর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।