• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের কাগজপত্র হস্থান্তর

হাবিবুর রহমান, চিলমারী ।।  কুড়িগ্রামের চিলমারীর ভূমি ও গৃহহীনরা পেল সুখের ঠিকানা। প্রধানমন্ত্রীর উপহার হিসাবে সুখের সেই ঠিকানার জমির দলিলসহ ঘরের কাগজপত্র হস্তান্তর করা হলো কুড়িগ্রামের চিলমারীর উপজেলার ১শত পরিবারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪৯২টি উপজেলায় যুক্ত হয়ে গৃহহীন-ভূমিহীনদের মুজিববর্ষের এ উপহার জমি ও ঘর প্রদানের অনুষ্ঠানের উদ্বোধনের পর চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সুবিধাভুগিদের কাগজপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কহিনুর রহমান প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুবিধাভুগিসহ বিভিন্ন স্থরের মানুষজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রধামন্ত্রীর কার্যালয়ে অধিনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে কুড়িগ্রামের চিলমারীতেও প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় পেলেন ১শত ভূমিহীন ও গৃহহীন পরিবার। নির্মিত এই দালান ঘরে ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলো পাবে সুখের আশ্রয়, শান্তির নিবাস। কথা হলে রানীগঞ্জ ইউনিয়নের মদন মোহন এলাকার ভূমিহীন ও গৃহহীন আবুল হোসেন, আজগার, মুকুলসহ বিভিন্ন এলাকার গৃহহীন পরিবাররা জানান, ছিলনা কোন জমি, ছিলনা থাকার মতো একটি ভালো ঘর, সেই স্বপ্ন আর সুখের ঘর দিয়ে শেখের বেটি (প্রধানমন্ত্রী) হামার গুলেক সুখ দেখাইলো বাহে। তথ্য অনুযায়ী আশ্রয়ন প্রকল্প-২ এর অধিনে প্রধানমন্ত্রীর উপহার পেলেন চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে ৭টি, রানীগঞ্জ ইউনিয়নে ৩৭, রমনা মডেল ইউনিয়নে ৫৬ টি পরিবার। সেমিপাকা প্রতিটি গৃহ ০২টি বেডরুম, ০১টি বাথরুম, রান্নাঘর এবং বারান্দাসমূহ। ঘরের উপরে রয়েছে উন্নতমানের রঙ্গিন টিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ