• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হলেন মোখছেদুল মোমিন

সিসি নিউজ: বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন মোখছেদুল মোমিন। সভাপতি হিসেবে তিনি ২০১৯-২০২২ইং মেয়াদে এ পদে নির্বাচিত হলেন। গত ২৩ জানুয়ারী জেলা কমিটির সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদলের মৃত্যুর কারণে এ পদটি শুন্য হয়ে যায়।

মাননীয় প্রধানমন্ত্রী মানবতার “মা” জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নব নির্বাচিত সভাপতি মোখছেদুল মোমিন সিসি নিউজকে বলেন, মুজিববর্ষে দলের কাছ থেকে এ পাওয়া আমার কাছে শ্রেষ্ঠ উপহার। তিনি নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে ধন্যবাদ জানান।

সৈয়দপুর উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, সকল নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে আরো শক্তিশালী করতে চাই। আমার এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ