• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে চাকুরি স্থায়ীকরণের দাবীতে নেসকোর মিটার রিডারদের কর্মবিরতি

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম।। চাকুরি স্থায়ীকরণের দাবীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডাররা রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলায় কর্মবিরতি শুরু করেছে।
দাবী বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দুপুরে কুড়িগ্রাম নেসকো কার্যালয়ের সামনে পিচরেট কর্মচারি ঐক্য পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লেনিন, লালমনিরহাট জেলা শাখার সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার রিডিং নেয়া ও বিল বিতরণ করে রাজস্ব আদায়ে সহায়তা করছেন। কিন্তু চাকুরি স্থায়ীকরণ না হওয়ায় তারা অনিশ্চিয়তায় পরেছেন। তাই স্থায়ীকরণের দাবীতে গত অক্টোবরে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে প্রতিষ্ঠানের এমডি দাবী মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এতে বন্ধ হয়ে গেছে মিটার রিডিং ও বিল বিতরণ কার্যক্রম।
অবিলম্বে নেসকো কর্তৃপক্ষকে দাবী মেনে নেয়ার আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ