• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে ওই সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মমতা সাহা, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল ও মৎস্য খামারী মো. সেলিম আজাদ প্রমূখ।
নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়ের সঞ্চালনায় উক্ত সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হোটেল- রেস্তোরাঁ মালিক ও ব্যবসায়ী, ভোক্তা, মৎস্য খামারি মালিকসহ ৪০ জন অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ