সিসি নিউজ ।। আগামী ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ ২৫ জানুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এতে আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ।
আগামী ২৮ ফেব্রুয়ারী পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন গনমাধ্যমকে জানায়, ভোটের প্রতি মানুষের আস্থা বেড়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিত ভালো। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণে সেটাই প্রমাণ করছে।
