• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঔষধ প্রশাসনের অনুমোদন পেয়েছে ৫০ লাখ ডোজ টিকা

সিসি ডেস্ক ।। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেলে মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারত থেকে টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ সোমবার দেশে পৌঁছায়।

তিন কোটি ডোজ ভ্যাকসিন কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ করে পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউটের। এর আগে ভারত সরকারের কাছ থেকে সহায়তার নিদর্শন হিসাবে একই টিকার ২০ লাখ ডোজ পাওয়া যায়।

এদিকে সরকার ২৭ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে ভ্যাকসিন দেয়ার মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে কুর্মিটোলা হাসপাতালের শীর্ষ কর্মকর্তারা ভ্যাকসিন দেয়ার জন্য তিনজন নার্সের নাম চূড়ান্ত করেন। তাদের মধ্যে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ যিনি থাকবেন তাকেই প্রথম ভ্যাকসিন দেয়া হবে।

তালিকাভুক্ত তিনজন নার্স কারা সে সম্পর্কে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ