• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আক্কেলপুরে ভোটের আগেই কাউন্সিলর নির্বাচিত

নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) ।।  জয়পুরহাটের আক্কেলপুরে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মেজবাউল সরদার গবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আব্দুল মবিন সরদার ভোনা মনোনয়নপত্র প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মবিন সরদার ভোনা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মেজবাউল সরদার গবু।
এ বিষয়ে আব্দুল মবিন সরদার ভোনা বলেন, ‘আমি শারীরিক ভাবে অসুস্থ্য। আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। এই কারণে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহীদুল ইসলাম বলেন, ‘আক্কেলপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের দুইজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী ভোটের আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যার কারণে অপর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ