• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অস্ত্র হারানোর দায়ে এসআই বরখাস্ত

সিসি ডেস্ক ।। লালমনিরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশাকে প্রত্যাহারের পর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে গুলিভর্তি ম্যাগাজিন (অস্ত্র) হারানোর দায়ে গত ২৫ জানুয়ারি তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।

পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, দুইদিন আগে সদর উপজেলার কলেজ বাজার এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গুলিভর্তি ম্যাগাজিন (অস্ত্র) হারিয়ে ফেলেন এসআই খালেকুল বাদশা। বিষয়টি থানায় অবগত না করে তিনি গোপন রাখেন। এ ঘটনায় ২৫ জানুয়ারি তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এসপি বলেন, ম্যাগাজিন হারানোর বিষয়ে এসআই খালেকুল বাদশা সন্তোষজনক উত্তর দিতে না পারায় ২৬ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ম্যাগাজিন উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ