• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেড় লক্ষাধিক ভোটে এগিয়ে আ.লীগের রেজাউল

সিসি ডেস্ক ।। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হওয়ার দৌড়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম। শেষ খবর পাওয়া পর্যন্ত অধিকাংশ কেন্দ্রের ফলাফলে তিনি দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

বুধবার রাত ১১টা পর্যন্ত ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৫০৪টির ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকে রেজাউল করিম পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ৯১৫ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ২৬ হাজার ৬০৭ ভোট।

এর আগে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিচ্ছিন্ন সহিংসতার ঘটনার মধ্য দিয়ে একটানা ভোটগ্রহণ চলে। সব কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়। রাতের মধ্যেই সব কেন্দ্রের ফলাফল চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম সিটি নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার নয় লাখ ৪৬ হাজার ৬৭৩জন এবং নারী ভোটার নয় লাখ ৯২ হাজার ৩৩ জন। এবারের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে লড়ছেন ২৩২ জন প্রার্থী।

এর আগে ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমকে এক লাখ ২৭ হাজার ৩২৭ ভোটে পরাজিত করে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ