• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী রশিদুল

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন চুড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সাবেক সভাপতি রশিদুল হক সরকার দল থেকে মনোনীত হয়েছে। আজ রোববার দুপুরে সিসি নিউজকে এ সংবাদ নিশ্চিত করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

বিএনপি মনোনীত প্রার্থী রশিদুল হক সরকার সৈয়দপুর পৌরসভার মেয়র মরহুম আমজাদ হোসেন সরকারের ছোট ভাই।

এর আগে শনিবার সন্ধ্যায় সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সদ্য বিএনপিতে যোগদানকারী নীলফামারী-৪ আসনের সাবেক এমপি শওকত চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছিল।

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ১৬ জানুয়ারী ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দুই দিন আগে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার মারা যান। এ কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ২৮ ফেব্রুয়ারী ভোট নেওয়ার দিন ধার্য করা হয়।

উল্লেখ্য যে, সৈয়দপুর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম আখতার হোসেন বাদলের পত্নী রাফিকা আকতার জাহান বেবী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শিল্পপতি সিদ্দিকুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের নুরুল হুদা ও মোবাইল ফোন প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি।

তবে ৫ম ধাপের নির্বাচনে সৈয়দপুর পৌরসভার মেয়র ও ১২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের জন্য ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ