• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

সিসি ডেস্ক ।। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিহ ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার আসনবিন্যাস ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত http://www.bpsc.gov.bd এই ওয়েবসাইট থেকে জানা যাবে।

গত ৩০ নভেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪২ ও ৪৩তম বিসিএসের সার্কুলার প্রকাশ করে। কমিশনের ওয়েবসাইটে এই সার্কুলার প্রকাশ করা হয়। ৪২তম বিসিএস হবে বিশেষ বিসিএস।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেয়া হবে।

৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে ৩০০ এডমিন ক্যাডার, ১০০ পুলিশ, ২৫ পররাষ্ট্র ক্যাডার এবং ৮৪৩ শিক্ষকসহ মোট ১ হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ