• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপা সাংসদ জিন্নাহর বিরুদ্ধে দুদকের মামলা

সিসি ডেস্ক ।। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় পার্টির বগুড়া-২ আসনের সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে এক কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ার এই সংসদ সদস্যকে ২০১৯ সালে ১৬ সেপ্টেম্বর সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন।

দুদক পরিচালক প্রণব জানান, ওই সাংসদের দাখিল করা সম্পদ বিবরণী নিয়ে তদন্তে নামে দুদক। দীর্ঘ তদন্ত ও সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে দুদকের অনুসন্ধানে তার সম্পদের তথ্য গোপনের বিষয়টি বেরিয়ে আসে। পরে সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ