• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধি শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র,মাস্ক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়” এর উদ্যেগে বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে উপজেলার শিবনগর রাজারামপুর গঙ্গাপ্রসাদ এলাকার “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চত¦রে ওই বিদ্যলিয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী পরিবার ও কিছু অস্বচ্ছল অভিভাবকের মাঝে মোট ১৫০ জনকে একটি করে কম্বল, একটি মাস্ক ও খাতা, কলম, পেন্সিল তিরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী (বিপ্লব)। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার,বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আফজাল সহ শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুইটি নারিকেল গাছ ও দুইটি দেশি জাতের নিম গাছের চারা রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ