• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে করোনার প্রথম ভ্যাকসিন নিলেন ইউএনও পরিমল কুমার

বিরামপুর প্রতিনিধি ।। রোববার বেলা ১১টায় উপজেলা কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটি আয়োজনে দিনাজপুরের বিরামপুর উপজেলা জুড়ে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম ভ্যাকসিন গ্রহনকারী হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদীর শরীরে টিকা দেওয়ার মধ্য দিয়ে বিরামপুর উপজেলায় শুরু হলো কোভিড-১৯ ভাকসিন প্রদান কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত পৌর মেয়র আক্কাস আলী,উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ও সদস্য সচিব সোলায়মান হোসেন মেহেদী,বিরামপুর মহিলা কলেজের ভাইস পিন্সিপাল মেজবাউল ইসলাম প্রমুখ।

প্রথম দিনে ভ্যাকসিন গ্রহন করেন চিকিৎসক শিক্ষক, বিজিবি সদস্য , সরকারি চাকুরিজীবিসহ অন্যান্য পেশার নাগরিকগন। মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রথম দিন ৪০ জন রেজিষ্ট্রেশন করেন।

এসময় ভ্যাকসিন গ্রহনকারীগণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট চিকিৎসক,নার্স,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ