• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিকের শিক্ষকদের টিকা নেয়ার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর

সিসি ডেস্ক ।। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনার টিকা নেয়ার আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি শতভাগ সুস্থ আছি। টিকার প্রতি আতঙ্ক কেটে গেছে। সবাইকে টিকাকেন্দ্রে এসে টিকা নেয়ার জন্য অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, নিজে সুস্থ থাকুন, অন্যকে করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ রাখুন।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশ এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ