• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদিতে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ।। সৌদি আরবের মদিনার আল খলিল এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মহসীন হোসেন বলেন, ভোরে সোফা কারখানাটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও জানতে পারেনি সেখানকার পুলিশ। মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

জানা গেছে, দেশটির পবিত্র নগরী মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে আল-খলিল এলাকায় বাংলাদেশ সময় বুধবার সকালে এ অগ্নিকাণ্ড হয়। সৌদি সময় তখন রাত ২টা। প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী জানান, এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ