• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি ।। কারিগরি শিক্ষাবোর্ড থেকে ৬ মাস মেয়াদি ‘ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি’ শিক্ষার্থীদের নার্স হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে জয়পুরহাট স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস’ সম্মিলিত পরিষদের নার্সিং কোর্সের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে আধুনিক জেলা হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ষ্টুডেন্ট নার্সেস ইউনিয়নের জয়পুরহাট জেলা শাখা আয়েজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সংগঠনটির সভাপতি ঐশি ইসলাম, সহ সভাপতি আরিফা আক্তার, রিক্তা আক্তার, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, এইচ এস সি পাশের পর নার্সিং ইনস্টিটিউট থেকে ৩ বছর মেয়াদী কোর্স সম্পন্ন করে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে উত্তীর্নদের পেশাদার নার্স বলা হয়, রাষ্ট্রীয় আইনে এমন বিধান থাকলেও সম্প্রতি এসএসসি পাশ করে কারিগরি শিক্ষাবোর্ডের মাধ্যমে মাত্র ৬ মাস মেয়াদী কোর্স উত্তীর্ণদেরও একই সুযোগ দেওয়া হয়েছে।
এসময় বক্তারা এসএসসি পাশ করা ছয় মাস মেয়াদী কারিগরি কোর্স সম্পন্নকারীদের সমমানের নার্স স্বীকৃতি না দিতে সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ