নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত ৫৭ টি কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে পাওয়ার থ্রেসার তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, ওসি অশোক কুমার চৌহান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, আ’লীগের সাংগাঠনিক সম্পাদক শাহ আলমগীর উপস্থিত ছিলেন।