• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পলিটেকনিকের পরীক্ষার তারিখ ঘোষণা, হোস্টেল খোলার নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের পরীক্ষায় আগামী ২২ ফেব্রুয়ারি অংশ নিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ ৬০ শতাংশ শিক্ষার্থী ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান নিতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান নেওয়া, খাওয়া-দাওয়া করা এবং পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান নেওয়াসহ পরীক্ষা অনুষ্ঠানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আরেকটি কমিটি গঠন করবে। প্রতিষ্ঠানের মনিটরিং কমিটি এবং কেন্দ্রীয়ভাবে গঠন করা কমিটি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কীনা তা পর্যবেক্ষণ করবে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার নির্দেশনা চায়। এর পেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ