• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রথম দিন পানি পড়া, পরের দিন ধর্ষণ

সিসি নিউজ ডেস্ক ।। পানি পড়া আনলেই পেটের ব্যথা ভালো হয়ে যাবে, এমন বিশ্বাস নিয়ে কুমিল্লার চান্দিনায় হুজুরের কাছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী।

এ ঘটনায় ওই কলেজছাত্রী মামলা করলে অভিযুক্ত হুজুর মো. শাহপরানকে আটক করেছে পুলিশ। শাহপরান চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের মো. সুন্দর আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন পেটের পীড়ায় ভোগার কারণে চাচাতো ভাইয়ের পরামর্শে গত ১৪ ফেব্রুয়ারি চান্দিনার হারং উত্তরপাড়া আল কারিম মাদরাসার হুজুরের কাছে ঝাড়-ফুঁক করার জন্য আসেন ওই কলেজছাত্রী। হুজুর প্রথম দিন পানিতে ফু দিয়ে আরও কয়েকদিন আসার জন্য বলেন। কথামতো বুধবার সকালে মাদরাসায় যাওয়ার পর হুজুর ‘জ্বিনের চালান’ দেয়ার কথা বলে তার অফিস কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।

চান্দিনা থানার ওসি শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। হুজুরকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ