• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

বগুড়া প্রতিনিধি ।। বগুড়ার শেরপুর উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। আহতদের বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা হামজাপুর কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার সময় বগুড়াগামী যাত্রীবাহী এসআর পরিবহনের বাস ও ঢাকামুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বগুড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট অভিযান চালিয়ে আটকেপড়া গুরুতর আহত ৪ জনসহ ১০ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ট্রাকের গতি বেশি থাকায় এবং রাস্তায় চার লেনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রায় দু’ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল আটটা থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ