• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জীবিত কৈ মাছ মুখে আটকে যুবকের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। ফরিদপুরের ভাঙ্গায় দুষ্টুমির ছলে জীবিত কৈ মাছ মুখে দিয়ে গলায় আটকে মনির শেখ ওরফে মন্টু (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মন্টু ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কাঞ্চন শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে ঘাড়ুয়ার বিলে একটি পুকুরে মাছ ধরতে যায় মন্টু। সেখান থেকে একটি কৈ মাছ ধরে সেটি পাত্রে না রেখে দুষ্টুমির ছলে মুখের মধ্যে ঢুকিয়ে দাঁত দিয়ে আটকে রাখার চেষ্টা করে। মুখে ঢোকানের পরপরই মাছটি গলার ভিতরে চলে যায়। এতে সে অজ্ঞান হয়ে পরে। পরে তাকে অচেতন অবস্থায় প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান ডা. শফিকুর রহমান জানান, তার গলা ও শ্বাসতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। অস্ত্রোপচার করে তার গলা হতে মাছটি বের করা হয়। কিন্তু তার চেতনা ফিরেনি আর। রোববার সকালে দুবার বমি করার পর তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ