• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জাপা নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনী প্রচারে আওয়ামীলীগ-জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু বাদী হয়ে সৈয়দপুর থানায় ওই মামলাটি করেন। এতে সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিটলার চৌধুরী ভলুর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামী করা হয়েছে।

মামলার সূত্র মতে, শনিবার রাতে সৈয়দপুর শহরের গোলাহাটের ২ নং উর্দ্দুভাষী ক্যাম্পে পৌর নির্বাচনের প্রচারনা চালায় জাপা সমর্থিত মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম। প্রচারণা শেষে শহরের প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরীর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল জাপা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এদের সকলের হাতে দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা জাপা সমর্থকদের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ২০ থেকে ৩০টি মোটরসাইকেল ভাংচুর করে। দুটি মোটরসাইকেলের এখন হদিশ মেলেনি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হামলায় ২৫ থেকে ৩০জন আহত নেতাকর্মী সৈয়দপুর ১০০ শয্যা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ওই সূত্রে জানা গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান থানায় মামলার দায়ের করার বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ