• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে ৯৯৯ ফোন দিয়ে ভারতীয় ১৫টি গরু জব্দ

ইনসান সাগরেদ, পঞ্চগড় ।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আসা ভারতীয় ১৫টি গরু জব্দ করেছে পুলিশ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সিপাহীপাড়া গ্রাম থেকে গরুগুলো জব্দ করা হয়।
পুলিশ জানান, দুপুরে পুলিশের জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন আসে। জানানো হয়, সিপাহীপাড়া গ্রামে এক বাড়িতে ভারতীয় গরু আছে। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে বাসারুল ইসলাম বাদশা নামে এক ব্যক্তির বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, বর্তমানে গরুগুলো নিয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ