• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে চিলমারীতে প্রতিবাদ সমাবেশ

চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি ।। নোয়াখালির কোম্পানিগঞ্জের বসুরহাটে রাজনৈতিক প্রতিহিংসায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন কুড়িগ্রামের চিলমারীর সকল সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক  ফোরাম চিলমারী শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ কর্মসুচি পালিত হয়। মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার সভাপতি মোঃ ফজলুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, ভোরের কাগজ প্রতিনিধি মামনুর রশীদ, সাপ্তাহিক সহযোগী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সাওরাত হোসেন সোহেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, ডেসটিনি পত্রিকার চিলমারী প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবীর,সুপ্রভাত উত্তরবঙ্গ চিলমারী প্রতিনিধি হাবিবুর রহমান, সমাচার পত্রিকার চিলমারী প্রতিনিধি মোঃ সাবেদ আলী মন্ডল প্রমুখ।
বক্তরা সাংবাদিক হত্যার তীব্রনিন্দা জানিয়ে হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ